Welcome to Bilasini
Original Beauty Of Moulvibazar
Handwoven Heritage From The Heart Of Sylhet
Our Story
সিলেটের মৌলভীবাজার জেলার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আদমপুর ইউনিয়ন — যাকে বলা হয় মনিপুরি তাঁত শিল্পের আঁতুড়ঘর। আমরা ও আমাদের মনিপুরি তাঁতি ভাই-বোনেরা একই মাটির সন্তান, একই অঞ্চলের বাসিন্দা। মনিপুরি তাঁত কেবল একটি পেশা নয়, এটি তাদের রক্তে প্রবাহিত শত বছরের ঐতিহ্য ও শিল্পকর্ম।
এই সুপ্রাচীন ঐতিহ্যকে সরাসরি আপনাদের হাতে পৌঁছে দিতে আমাদের এই পথচলা। আদমপুরে আমাদের ছোট্ট কারখানা এবং তাঁতিদের বাড়ি বাড়ি ঘুরে দক্ষ কারিগরদের সাথে নিয়ে আমরা তৈরি করি খাঁটি মনিপুরি পণ্য। তাঁতের ঠকঠক শব্দে, প্রতিটি সুতোর বুননে মিশে থাকে এক একটি পরিবারের স্বপ্ন ও ভালোবাসা।
Product and technical expertise
আমাদের মূল আকর্ষণ ও স্পেশাল প্রোডাক্ট হলো হাতে বোনা ঐতিহ্যবাহী মনিপুরি শাড়ি ।
সুতার জাদু
উন্নতমানের নরম সুতি (Cotton) এবং চকচকে জরি সুতার অপূর্ব কম্বিনেশনে প্রতিটি শাড়ি ও ওড়না নিখুঁতভাবে বোনা হয়।
100% অথেন্টিক গ্যারান্টি
মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী নেই! সরাসরি তাঁতি পল্লী থেকে সংগৃহীত হওয়ায় আমাদের প্রতিটি পণ্যের মৌলিকত্ব ও খাঁটি হওয়ার নিশ্চয়তা আমরা দিই শতভাগ।
Our key features
সরাসরি তাঁতিদের নিজস্ব বুনন
কোনো কৃত্রিমতা বা মেশিনের স্পর্শ ছাড়া সম্পূর্ণ হস্তচালিত তাঁতে তৈরি।
আরাম ও স্থায়িত্ব
মানসম্মত সুতা ব্যবহারের ফলে প্রতিটি শাড়ি পরতে অত্যন্ত আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী।
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন
মনিপুরি সংস্কৃতির কালজয়ী নকশার সাথে আধুনিক ফ্যাশন সচেতন নারীদের রুচির নিখুঁত প্রতিফলন।
ন্যায্য মূল্য
সরাসরি উৎস থেকে সংগৃহীত হওয়ায় সেরা মানের পণ্যটি পাচ্ছেন সঠিক মূল্যে।
Our goals & objectives
আমাদের প্রধান উদ্দেশ্য কেবল ব্যবসা করা নয়; বরং সিলেটের মৌলভীবাজারের এই ঐতিহ্যবাহী মনিপুরি তাঁত শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং স্থানীয় তাঁতিদের সঠিক পরিশ্রমের মূল্যায়ন নিশ্চিত করে তাদের জীবিকা নির্বাহে পাশে থাকা। আপনার প্রতিটি কেনাকাটা এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং একজন মনিপুরি কারিগরের পরিবারকে স্বাবলম্বী করতে সাহায্য করে।



